অতিরিক্ত কিসমিস খেলে নানা বিপদ
বাঙালিদের কিসমিসপ্রেম নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিসমিস যে শুকনা আঙুর, সেটা কারোই অজানা নয়। এতে নানা ধরনের ভিটামিন তো বটেই, তার সঙ্গে বহু রকমের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। রোগ প্রতিরোধ শক্তি বাড়ানো থেকে শুরু করে, ওজন কমানো— বহু ধরনের সাহায্য করে এই ফলটি।
চিকিৎসকরা বলছেন, মোটামুটি ৮-১০টি কিসমিস খাওয়াই যায়। তবে যাদের ডায়াবিটিস বা রক্তচাপের সমস্যা রয়েছে, তারা কিসমিস খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
অতিরিক্ত কিসমিস নানা রকম বিপদ ডেকে আনতে পারে। জেনে নিন-
* অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে কিসমিস ওজন কমাতে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত কিসমিস ওজন বাড়িয়ে দেয়। কারণ এতে ক্যালোরির মাত্রা অনেকটাই বেশি। ফলে এটি বেশি খেলে বেড়ে যেতে পারে ওজন।
* অতিরিক্ত কিসমিস খেলে হজমের সমস্যা হতে পারে। শরীরে পানির পরিমাণ কমে যেতে পারে। এমনকী অন্য খাবার থেকে শরীর পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ সংগ্রহ করার ক্ষেত্রেও বাধা তৈরি হতে পারে।
* যাদের ডায়াবিটিসের সমস্যা আছে, তাদের এই ফলটি বুঝেশুনে খাওয়া উচিত। কারণ কিসমিসে চিনির মাত্রা অন্য শুকনো ফলের তুলনায় বেশি। তাই এটি বেশি মাত্রায় খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।
* কিসমিসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ফলে এটি শরীরে জমা হওয়া দূষিত পদার্থ পরিষ্কার করে দিতে পারে। কিন্তু শরীরে টক্সিনের মাত্রা যদি তেমন বেশি মাত্রায় না থাকে, তাহলে এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিও করতে পারে। দেখা গেছে, বেশি মাত্রায় কিসমিস খেলে কোষের ক্ষতিও হতে পারে।