পেঁয়াজে জ্বর-সর্দি-কাশি সেরে যাওয়ার বৈজ্ঞানিক ভিত্তি নেই
বর্ষার মৌসুমে জ্বর-সর্দি-কাশির সমস্যা বাড়তেই থাকে। এসময় অনেকে সর্দি-কাশির প্রকোপ থেকে নিজেদেরকে বাঁচাতে কিছু ঘরোয়া দাওয়াইয়ের উপর নির্ভন হয়ে পাড়েন। বিশেষ করে পেঁয়াজ; যা সবার রান্নাঘরেই থাকে। তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই ।
ঘুমানোর সময় বা বসে থাকলে মোজার মধ্যে পেঁয়াজের স্লাইস রেখে দেওয়ার প্রচলণ আছে অনেকের মাঝে। এতেই নাকি নানা উপকার পাওয়া যায়। এটি একটি বহু পুরোনো প্রচলিত ভ্রান্ত ধারণা যার কোনো প্রমাণ পাওয়া যায় নি।
দ্যা ন্যাশনাল ওনিয়ন আসোসিয়েশন এর ওয়েবসাইটের বরাত দিয়ে থিপ. মিডিয়া জানিয়েছে, “বিউবনিক প্লেগ থেকে বাঁচতে মোজায় পেঁয়াজ রাখার এই পুরোনো মিথ নিছকই গুজব। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই ।”
.png)
এক গবেষণায় দেখা গেছে, পেঁয়াজের আন্টিব্যাক্টেরিয়াল উপাদানের জন্য কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে পারে, কিন্তু সেটা শরীরে লাগালে একই ফল হবে এরকম কোনো প্রমাণ নেই ।
তবে পেঁয়াজে আছে ভিটামিন বি১ (থায়ামিন), বি২ (রিবোফ্লাবিন), বি৩ (নিয়াসিন), বি৫ (প্যান্টোথেনিক অ্যাসিড), বি৬, বি৯ (ফোলেট) ও ভিটামিন সি। পেঁয়াজ শরীরে শক্তি জোগায়, বিভিন্ন ভিটামিনের গুণ দিয়ে দেহকে সাবলীল রাখতে কাজ করে, হার্টের কার্যক্ষমতা ও কার্ডিভাসকুলার ফাংশন ঠিকঠাক রাখতে সাহায্য করে।
নোট: এর আগে মোজার মধ্যে পেঁয়াজ রেখে ঘুমানোর বিভিন্ন উপকারিতা জানানো হয়েছিল প্রতিবেদনে। বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ায়। পরবর্তীতে থিপ. মিডিয়ার প্রতিবেদনের পর আমরা সংবাদ সংশোধন করেছি।