ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পায়ে ব্যথা

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১২:৩১, ১১ ডিসেম্বর ২০২০
শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পায়ে ব্যথা
ছবি: শীতে বাড়তে পারে পায়ের ব্যথা

শীত যতই বাড়তে শুরু করেছে ততই দেখা দিচ্ছে শরীরে নানা সমস্যা। বিশেষ করে জয়েন্টের ব্যথায় কাবু হচ্ছে বয়োবৃদ্ধরা। তবে যেকোনো বয়সী মানুষেরই এই সমস্যা দেখা দিতে পারে। পায়ে ব্যথা শীতের সময় খুবই সাধারণ একটি সমস্যা। 

এই সময় পায়ে ব্যথা হলে কতকিছুই তো করেন। আজ জেনে নিন দ্রুত পায়ের ব্যথা কমানোর কিছু ঘরোয়া উপায়- 

> ব্যথার স্থানে একটি হট ওয়াটার বোতল রাখুন ৫-১০ মিনিটের জন্য। রক্ত চলাচল বাড়িয়ে গরম পানি ব্যথা সারাতে খুব ভালো কাজ করে।

> আধা কাপ বেকিং সোডা দুই লিটার গরম পানিতে মিশিয়ে ১৫ মিনিট পা ভিজিয়ে বসে থাকুন। বেকিং সোডায় প্রদাহ বিরোধী বিভিন্ন উপাদান রয়েছে যা পা ব্যথা এবং প্রদাহ উপশম করতে সাহায্য করে।

আরো পড়ুন: গর্ভাবস্থায় এই খাবারগুলো খেলেই বিপদ!

> নারকেল তেল নিন ২ টেবিল চামচ সঙ্গে কয়েক ফোঁটা যেকোনো অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যথার স্থানে আঙুল দিয়ে আস্তে আস্তে ম্যাসেজ করুন। কয়েক দিন টানা করলে ব্যথা কমে যাবে। কারণ এই তেল পায়ের জীবাণু দূর করে সংক্রমণ মুক্ত রাখে। শীতে ময়েশ্চারাইজারের কাজও করে 

> শুকনো ও কাঁচা আদা খেলে মাংসপেশি ও জয়েন্ট ব্যথা দূর করতে সাহায্য করে।  এসবের সঙ্গে সঙ্গে ব্যায়াম করার আগে ওয়ার্মআপ করতে হবে। ভারী বস্তু একা না তোলা, শরীরে বাড়তি ওজন নিয়ন্ত্রণ, দীর্ঘ সময় এক জায়গায় বসে না থাকা এ বিষয়গুলোও লক্ষ্য রাখতে হবে।  

> শীতে ঠান্ডা থেকে পায়ে ব্যথা হতে পারে। এজন্য ঠান্ডা লাগানো যাবে না। ভারি পোশাক পরুন, পায়ে মোজা পরতে পারেন। ব্যথা যদি খুব বেশি হয় অথবা কয়েক দিনেও না কমে, তাহলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। 

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!