ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

অনিদ্রা ও ক্লান্তি থেকে মুক্তি পেতে লবণ পানিতে গা ভেজান

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১০:৩২, ১৭ আগস্ট ২০১৯
অনিদ্রা ও ক্লান্তি থেকে মুক্তি পেতে লবণ পানিতে গা ভেজান
ছবি: সংগৃহীত

পরিষ্কার থাকতে নিয়মিত গোসলেল বিকল্প নেই। এর ফলে শরীরে, ত্বকে ঘামের সঙ্গে জমে থাকা ব্যাক্টেরিয়া ধ্বংস হয়ে যায়। তবে পানিতে লবণ মিশিয়ে গোসলের কত উপকারিতা, তা কি জানেন? অনিদ্রা, অবসাদ বা ত্বকে জীবাণুর সংক্রমণ ঠেকাতে লবণ পানিতে গোসল একেবারে অব্যর্থ দাওয়াই। 

১) নিয়মিত লবণ পানিতে গোসল করলে শরীরে জীবাণুর সংক্রমণ, ত্বকের সমস্যা সহজেই দূরে রাখা সম্ভব।

২) এর ফলে শরীর থেকে টক্সিন ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ফলে বাড়বে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও। 

৩) লবণ পানিতে গোসল করলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। একই সঙ্গে ত্বকের আর্দ্রতাও বজায় থাকে।

৪) এছাড়াও শরীরের লোমকূপের মধ্যে দিয়ে একাধিক প্রয়োজনীয় খনিজ পদার্থ যেমন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ত্বকে প্রবেশ করে। ফলে ত্বক থাকে স্বাস্থ্যজ্জ্বল, দীপ্তিময়।

৫) নিয়মিত লবণ পানিতে গোসল করলে ত্বকের বলিরেখা বা বয়সের ছাপ পড়ার গতি মন্থর হয়ে যায়। 

৬) এই অভ্যাস শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে। বাত বা আর্থারাইটিসের ব্যথা কমানোর ক্ষেত্রেও লবণ পানিতে গোসল অত্যন্ত কার্যকরী!

৭) কাজ সেরে বাড়ি ফিরে লবণ পানিতে গোসল করলে শারীরিক ক্লান্তি, অবসাদ কেটে যায় সহজেই। ফলে রাতে ঘুমও ভাল হয়। শীতকাল ছাড়া শোয়ার আগে লবণ পানিতে গোসল করলে অনিদ্রার সমস্যাও অনেকটাই কেটে যাবে।

ডেইলি বাংলাদেশ/জেএমএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!