গুনে গুনে ঘুষ নেয়া সেই সাব-রেজিস্ট্রার বরখাস্ত
ঘুষ লেনদেনে ভাইরাল হওয়া সিরাজগঞ্জের শাহজাদপুরের সেই সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
তাকে বরখাস্ত করা আদেশে বলা হয়, সুব্রত কুমার দাসের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮’ অনুযায়ী যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।
সাব-রেজিস্ট্রার সুব্রত কুমারের ঘুষ বাণিজ্যের নতুন কৌশল
আদেশে আরো বলা হয়, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ গুরুতর হওয়ায় এবং অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাকে বিভাগীয় মোকদ্দমা চলার সময় কাজে বহাল রাখা সমীচীন হবে না। তাই ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮’ অনুযায়ী সুব্রতকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্ত থাকার সময় তিনি সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাকি ভাতা ও অন্য ভাতা পাবেন।
১৭ আগস্ট সুব্রত কুমার দাসের ঘুষ লেনদেনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে।
ডেইলি বাংলাদেশ/এমআর