ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

গাড়িতে ধাক্কা মেরে সেলফিতে ছাড় পেলেন জিদান

খেলা ডেস্ক
প্রকাশিত: ০৭:২০, ১৪ ফেব্রুয়ারি ২০২০
গাড়িতে ধাক্কা মেরে সেলফিতে ছাড় পেলেন জিদান

মাদ্রিদের ভালদেবেবাসের রাস্তায় হঠাৎই  ইগনাসিও ফার্নান্ডেজের গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। এরপর যে গাড়িটি ধাক্কা মারে সেখানে থেকে যিনি নেমে এলেন তিনি হচ্ছেন  রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

সকালে রিয়াল মাদ্রিদের অনুশীলনে যাচ্ছিলেন জিদান। তাড়াহুড়োতেও ছিলেন তিনি। আর তাতেই গাড়িতে ধাক্কা মেরে বসেন এই ফরাসি তারকা। এরপরেই জিদানকে দেখে চিনতে পারেন ইগনাসিও ফার্নান্ডেজ। ইগনাসিও বলেন, "ওনাকে আমি দেখে চিনতে পারি। আমাদের হয়তো অন্যভাবেও দেখা হতে পারত। কিন্তু এটাও মন্দ নয়।"

এরপর রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডের কাছাকাছি এমন ঘটনা ঘটায় সংবাদকর্মীরা এসে যাতে বিষয়টি নিয়ে বেশি পানিঘোলা না হয় তাই, ইগনাসিও নিজেই জিদানকে ক্ষতিপূরণের কাগজপত্র পরে পাঠিয়ে দেবেন বলে জানান। 

তবে জিদানকে ছাড়ার আগে একটা সেলফির আবদার করেন ইগনাসিও। সেই আবদার অবশ্য রেখেছেন জিনেদিন জিদান।

ইগনাসিও বলেন, " ওনার (জিনেদিন জিদান) সঙ্গে সেলফি আমাকে নিতেই হতো, কারণ তা না হলে তো কেউ বিশ্বাসই করতো না যে আমার গাড়িতে জিদান ধাক্কা মেরেছিল।"

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!