কেন্দুয়ায় ১ হাজার ৮০০ কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ
নেত্রকোণার কেন্দুয়ায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।
কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৮০০ জন উপকারভোগী কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়াসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দুয়া শাখার কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সাধারণ কৃষকরা।
কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করা এবং দেশে ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।