[ দেশজুড়ে ]
ফেনীতে ১৬ কোটি টাকার সাপের বিষসহ আটক ১
সাপের বিষসহ আটক মো. ইকবাল হোসেন
ফেনী-নোয়াখালী মহাসড়কে অভিযান চালিয়ে ১৬ কোটি টাকা মূল্যের ২ পাউন্ড সাপের বিষসহ মো. ইকবাল হোসেন নামে এক মোটর সাইকেল আরোহীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিমপুরের একটি ডিপার্টমেন্টার স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় আটকের এক সহযোগী পালিয়ে যায়।
আটক মো. ইকবাল হোসেন নোয়াখালীর সুধারামপুর উপজেলার পশ্চিম রুইয়া এলাকার লাতু মিয়ার ছেলে।
র্যাব-৭ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তি আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। সাপের বিষ দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে তারা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে।
এ সময় আটকের সঙ্গে থাকা একটি নম্বর বিহীন মোটরসাইকেল, একটি মোবাইল, দুটি সিম ও একটি মেমো বই উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!