[ বিনোদন ]
বিদেশে প্রিয়াঙ্কার কাণ্ড, ঝড় উঠল ইন্টারনেটে!
প্রিয়াঙ্কা চোপড়া
মার্কিন টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন মুলুকের টেলিভিশন ‘সেনসেশন’ কিমের সঙ্গে পিগি যখন তার হাসি মুখের ছবি শেয়ার করেন, তখন যেন ঝড় ওঠে ইন্টারনেটে।
কিম কারদাশিয়ান এবং প্রিয়াঙ্কা চোপড়া নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করার পর থেকেই তাদের ভক্তরা যেন উচ্ছ্বল হয়ে ওঠেন।

নিউ ইয়র্কের একটি নামি ব্র্যান্ডের ফ্যাশন শপে কিমের সঙ্গে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। আর সেখানেই দুই স্টার যেন একসঙ্গে ক্যামেরার সামনে ঝলসে ওঠেন।
প্রিয়াঙ্কাকে দেখে উচ্ছ্বল কিম লেখেন, ‘প্রিয়াঙ্কা খুবই সুন্দর’। প্রসঙ্গত ডিজাইনার গিওরগিও আরমানির পোশাকেই এবার মার্কিন মুলুকে গিয়ে ঝলসে ওঠেন প্রিয়াঙ্কা চোপড়া।
ডেইলি বাংলাদেশ/টিএএস
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!