তবে নবজাতকের নাম বা লিঙ্গ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালের এপ্রিলে বাগদান সম্পন্ন করেন লেডি গাগা ও মাইকেল পোলানস্কি। কোভিড-১৯ মহামারির সময় মালিবুতে গাগার বাড়িতে দীর্ঘদিন একসঙ্গে কোয়ারেন্টাইনে ছিলেন তারা। সেই সময়ই তাদের সম্পর্ক আরও গভীর হয়।
ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পোলানস্কি সেই সময়ের স্মৃতিচারণ করে বলেছিলেন, ‘আমাদের জীবনের একটি অসাধারণ ও স্বাভাবিক অধ্যায় ছিল সেটি। হাঁটতে যাওয়া, কফি বানানো, কুকুরের সঙ্গে সময় কাটানো কিংবা একসঙ্গে বই পড়ার মতো সাধারণ বিষয়গুলোই আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।’ গত মে মাস থেকে বেশ গোপনীয়তার মধ্যেই সময় কাটাচ্ছেন এই তারকা জুটি।
.png)
এমনকি গাগার কনসার্ট ফিল্ম ‘অ্যাপল মিউজিক লাইভ: মেহেম রেকুইয়েম’-এর প্রচারণার সময়ও ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে আসেননি তারা। এদিকে গাগার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘মেহেম’ এবং সংশ্লিষ্ট বিশ্ব সফর ‘দ্য আর্ট অব পার্সোনাল কেয়োস’ ট্যুর নিয়েও তিনি ব্যস্ত সময় পার করেছেন। মা হওয়ার স্বপ্নের কথা বহু বছর ধরেই খোলামেলাভাবে বলে আসছিলেন লেডি গাগা। ২০১৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ভবিষ্যতে বড় একটি পরিবার গড়ার ইচ্ছা রয়েছে তার।
তখন তিনি বলেছিলেন, ‘আমি অনেক সন্তান চাই। অন্তত তিনটি সন্তানের মা হতে চাই।’ পরিবারকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে গাগা আরও বলেছিলেন, ‘আমি একটি গভীর পারিবারিক বন্ধনের মধ্যে বড় হয়েছি। স্বাভাবিক পারিবারিক জীবন ছাড়া নিজের ভবিষ্যৎ কল্পনা করতে পারি না।’
অবশেষে প্রায় ১৩ বছর পর সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে বলে মনে করছেন তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে লেডি গাগা ও মাইকেল পোলানস্কিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ প্রকাশ করছেন অনুরাগীরা।