ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দেবজ্যোতির নয়া মিউজিক ভিডিও অন্তর্জালে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২৬, ১২ সেপ্টেম্বর ২০২৬
দেবজ্যোতির নয়া মিউজিক ভিডিও অন্তর্জালে
ছবি: সংগৃহীত

তরুণ মডেল দেবজ্যোতি মডেলিংয়ের পর্দা পেরিয়ে এবার মিউজিক ভিডিওতে নতুন চমক নিয়ে হাজির। ফ্যাশন মডেলিং ও বাংলা চলচ্চিত্রে কাজের পর এবার নতুন এক গানের ভিডিওতে নিজের উপস্থিতি দিয়ে দর্শকদের নজর কাড়ছেন তিনি।

শুক্রবার দুপুরে ‘ভয়েজ অফ নারগিস’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে দেবজ্যোতি অভিনীত নতুন মিউজিক ভিডিও। প্রকাশের পর থেকেই গান ও ভিডিওটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

গানটির কথায় রয়েছেন কাজল শেখ, সংগীতায়োজন করেছেন ইফতেখারুল এহতেশাম লেনীন। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী নারগিস এ খানম। পুরো মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

Advertisement

নতুন এই কাজ প্রসঙ্গে উচ্ছ্বসিত দেবজ্যোতি বলেন, “দারুণ একটি গানের কাজ করেছি। বিশেষ করে গানটির শিল্পী নারগিস এ খানম আপু দুর্দান্ত গেয়েছেন। আর মিউজিক ভিডিওটি সৌমিত্র ঘোষ ইমন ভাই অনেক যত্ন নিয়ে নির্মাণ করেছেন। আশা করি, গান ও মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।”

মডেলিংয়ের পাশাপাশি চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে নিয়মিত কাজ করে নিজের ক্যারিয়ারকে আরও বিস্তৃত করছেন দেবজ্যোতি। নতুন এই মিউজিক ভিডিওতেও তার উপস্থিতি দর্শকদের কতটা মুগ্ধ করে, এখন সেটিই দেখার জন্য অপেক্ষা দর্শকের।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!