ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

কানাডায় মোশাররফ করিমের বাড়ির সন্ধান!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৩, ১২ জানুয়ারি ২০২৩
কানাডায় মোশাররফ করিমের বাড়ির সন্ধান!
ফাইল ছবি

‘স্বর্ণমানব’ টেলিফিল্মের পঞ্চম সিরিজে এবার দেখানো হবে চোরাচালানের মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে কীভাবে কানাডায় সেকেন্ড হোম গড়ে তোলা হয় সেটাকে কেন্দ্র করে। আর এমন সেকেন্ড হোমের মালিক মোশাররফ করিম।

প্রতিবারের মতো ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবসে টেলিফিল্মটি প্রচার করা হবে। চ্যানেল আই, বৈশাখী, আরটিভি, এনটিভি ও বাংলাভিশন টেলিভিশনে একই দিনে বিভিন্ন সময়ে প্রচার হবে এটি।

‘স্বর্ণমানব ৫’ শিরোনামের এবারের টেলিফিল্মটি পরিচালনা করেছেন এস এ হক অলিক। এর রচয়িতা ও সার্বিক নির্দেশনা দিয়েছেন মইনুল খান। তিনি কাস্টমস গোয়েন্দা অধিদফতরের সাবেক মহাপরিচালক; বর্তমানে এনবিআরের সদস্য। টেলিফিল্মটির লেখক বলেন, এবারের সিরিজের গল্পে ভিন্নতা আছে, ভিন্নতা রয়েছে চরিত্রের বুননেও, যার সঙ্গে বাস্তবতার মিল দেখা যাবে।

প্রতিটি সিরিজের মতো এবারের পর্বটিও গল্পের মাধ্যমে জনমনে সচেতনতা বাড়াবে বলে মইনুল খান মনে করেন। তিনি আরো বলেন, ‘স্বর্ণমানব’ টেলিফিল্ম সমাজের নানা অপরাধের বিরুদ্ধে একটি আন্দোলনে পরিণত হয়েছে। তিনি জানান, দর্শকপ্রিয়তার কারণে ভবিষ্যতেও এর ষষ্ঠ পর্ব নির্মাণ করা হবে।

এবারের সিরিজে আরো যারা অভিনয় করেছেন রুনা খান, তারিন জাহান, আজিজুল হাকিম, রাশেদ সীমান্ত, শহীদুজ্জামান সেলিম, ওয়ালিউর রহমান রুমী, আমানুল হক হেলাল, খালিদ ও মাসুদ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!