ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

নায়ক আলমগীরের মৃত্যুর খবরে যা বললেন আঁখি আলমগীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:২৬, ২৯ অক্টোবর ২০২১
নায়ক আলমগীরের মৃত্যুর খবরে যা বললেন আঁখি আলমগীর
চিত্রনায়ক আলমগীর

মধ্যরাতে হঠাৎই খবর ছড়াতে থাকে চিত্রনায়ক আলমগীর মারা গেছেন । কোনো সঠিক তথ্য ছাড়াই বেশ কিছু আইডি ও পেজে এ অভিনেতার মৃত্যুর খবর পোস্ট করা হয়, যা দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সুস্থ আছেন ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত কিংবদন্তী এ অভিনেতা। বাসাতেই রয়েছেন।

আরো জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসি গিয়েছিলেন বরেণ্য এ অভিনয়শিল্পী। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গেও৷ 

এদিকে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোতে স্বাভাবিকভাবেই মানসিকভাবে বেশ আঘাত পেয়েছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷

নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আব্বুকে নিয়ে কে বা কারা গুজব ছড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আব্বু খুব ভালো আছেন, নিরাপদ এবং সুস্থ আছেন। 

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মানুষের এমন আচরণ দেখে আমরা খুব ব্যথিত।  

এর আগেও চলতি বছরের এপ্রিলে একবার নায়ক আলমগীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। সে সময় করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 

নায়ক আলমগীর সর্বশেষ ‘একটি সিনেমার গল্প’ নামে চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/AN
লিংক সফলভাবে কপি হয়েছে!