ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

পরীমনির বাসায় র‌্যাবের অভিযান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৬, ৪ আগস্ট ২০২১
পরীমনির বাসায় র‌্যাবের অভিযান
পরিমনির লাইভের মুহূর্ত

চিত্রনায়িকা পরীমনির বাসায় র‌্যাবের অভিযান চলছে। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। 

বুধবার দুপুরে নিজ বাসা থেকে ফেসবুক লাইভে এসে পরীমনি বলেন, ভাই আপনারা আমার অবস্থা বুঝতে পারছেন। বনানী থানা এখানেই, অথচ কেউ আসছে না। আমার তো তাদের হেল্প লাগবে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। তিনদিন ধরে আমি বিছানা থেকে উঠতে পারিনা।

তিনি জানান, ২০ মিনিট ধরে আমার বাসার গেটে ধাক্কাচ্ছে কারা যেন। আমি দরজা খুলতে ভয় পাচ্ছি। তারা বলছেন তারা পুলিশ। অথচ আমি বনানী থানায় যোগাযোগ করলে তারা বলেন, আমাদের থানায় থেকে কোনো পুলিশ যায়নি। 

লাইভে পরীমনি বলেন, শুরু থেকেই আমাকে মেরে ফেলার ভয় পাচ্ছি। আমাকে কেউ মারতে চান। কেউ এসে পুলিশের পরিচয় দিয়ে এসে যদি আমাকে খুন করতে আসেন তাহলে আমি কি করবো। তদন্ত করতে এলে আমাকে পরিচয় দিক। তাহলে আমাকে পরিচয় দিতে হবে।যদি সত্যি পুলিশ হয় তাহলে আমি অবশ্যই দরজা খুলবো।

ডেইলি-বাংলাদেশ/এনকে/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!