ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

তিশার স্পর্শে গিয়েই তাহসান করোনায় আক্রান্ত

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৩, ৯ অক্টোবর ২০২০
তিশার স্পর্শে গিয়েই তাহসান করোনায় আক্রান্ত
তানজিন তিশা ও তাহসান খান। ছবি: সংগৃহীত

অভিনেত্রী তানজিন তিশার করোনায় আক্রান্তের খবর জানা যায় গত সোমবার। এরপর জানা যায়, অভিনেতা তাহসান খানের দেহেও করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। মূলত তানজিন তিশার সংস্পর্শে গিয়েই তাহসান আক্রান্ত হয়েছেন।

শুক্রবার বিকেলে অভিনেতা তাহসান সাংবাদিকদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় নিজের স্বাস্থ্য নিয়ে বর্তমান অবস্থার কথা তুলে ধরেন তাহসান।

তাহসান বলেন, অভিনেত্রী তানজিন তিশার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া মাত্রই সঙ্গত কারণে আমি সেলফ আইসোলশনে আছি। কারণ গত সপ্তাহে মুস্তফা কামাল রাজের পরিচালনায় ‘মানি মেশিন’ এর শুটিংয়ে তানজিন তিশা ছিলেন আমার সহ-অভিনেত্রী। এই সপ্তাহে সামান্য কিছু উপসর্গ দেখা দেয়ায় আমি করোনা পরীক্ষা করি। এরপরই জানতে পারি, আমিও করোনা পজিটিভ।

পাঠানো বার্তায় দেশের তারকা এই কণ্ঠশিল্পী ও অভিনেতা বলেন, আমার অসুস্থতার খবর জানতে সোশাল হেন্ডেলগুলোতে অসংখ্য বার্তা পাচ্ছি, প্রায় সবাই আমার শরীরের বর্তমান অবস্থা জানতে চাইছেন। তাদের উদ্দেশে বলি, এই মুহূর্তে আমার শরীরে জ্বর নেই, শরীরে হালকা দুর্বলতা ছাড়া অন্য কোনো সিরিয়াস উপসর্গ ও নেই।

টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন তাহসান খান ও তানজিন তিশা। মানে দু’জনই আলাদা রুমে বন্দি। শুটিং ও সব কাজ বাতিল করেছেন তারা।

তানজিন তিশা বলেন, শুটিং করলে আমার সংস্পর্শেও অনেকে আসবেন। তাই ভাবলাম, কাজ শুরু করার আগে আমার নিজের, পরিবারের এবং সহকর্মীদের নিরাপত্তার কথা ভেবে টেস্ট করা দরকার। এখন আমি আমার রুমে একা আছি। মা খাবার দিয়ে যাচ্ছেন।

তানজিন তিশা বলেন, সবাই দোয়া করবেন। আমি এখন ভালো আছি। শরীরে খানিকটা জ্বর, সর্দি ও কাশি আছে। এছাড়া খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এনকে/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!