ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

‘আব্বুকে নিয়ে এমন কিছু লেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৭, ৯ সেপ্টেম্বর ২০২০
‘আব্বুকে নিয়ে এমন কিছু লেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না’
কে এস ফিরোজের সঙ্গে মেয়ে প্রিতু ফিরোজ

দেশের বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ মারা গেছেন। বুধবার সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিমএইচ) মারা যান তিনি। 

মৃত্যুর পর বাবাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার মেয়ে প্রিতু ফিরোজ। ডেইলি বাংলাদেশ’র পাঠকদের জন্য স্ট্যাটাসটি বাংলায় অনুবাদ করে তুলে ধরা হলো-

আমার বাবা মেজর খন্দকার শহীদ উদ্দিন ফিরোজ (অব.) (যিনি কে.ফিরোজ নামে পরিচিত) আজ সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার ইচ্ছানুসারে সামরিক শ্রদ্ধা জ্ঞাপনের পর তাকে আজ বুধবার ৯ সেপ্টেম্বর ২০২০ তারিখ বনানী সামরিক কবরস্থানে বাদ যোহর দাফন করা হবে। আব্বু একজন শহীদের সম্মান নিয়ে মারা গেছেন। মহামারী চলাকালীন যারা মারা যান তারা শহীদের মর্যাদা লাভ করেন।

আপনারা সবাইকে তাকে ক্ষমা করে দিবেন এবং তার আত্মার মাগফিরাতের জন্য দুআ করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

আব্বুকে নিয়ে এমন কিছু লেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আববু আমাদের একা রেখে গেছেন: আম্মু মাধবি ফিরোজ (তার সবচেয়ে প্রিয় ব্যক্তি), বড় মেয়ে নাদিয়া ফিরোজ, দ্বিতীয় মেয়ে কে সাদিয়া ফিরোজ এবং আমি, তার জামাতা আসিফ ইকবাল আতিক আলম সালমান সাদিক খান, নাতি ফয়েজ ইকবাল, জোহান, আবিয়া (আমার অনাগত সন্তান, যার সাথে তিনি সাক্ষাত করতে পারেননি)।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!