ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

সমুদ্রের উত্তাপ ছড়াচ্ছেন প্রিয়াঙ্কা, ভাইরাল হলো ছবি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:২৮, ৩ সেপ্টেম্বর ২০২০
সমুদ্রের উত্তাপ ছড়াচ্ছেন প্রিয়াঙ্কা, ভাইরাল হলো ছবি
ছবি: সংগৃহীত

বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। করোনার শুরু হওয়ার আগেই লস এঞ্জেলসে পাড়ি দেন এই অভিনেত্রী। ফলে পুরোটা সময় সেখানেই ছিলেন তিনি। এই মুহূর্তে যে প্রিয়াঙ্কার দেশে ফেরার তেমন কোনো সম্ভাবনা নেই, তা বেশ স্পষ্ট। ফলে মার্কিন মুলুকে থেকেই ভক্তদের জন্য একের পর এক ছবি শেয়ার করছেন বলিউড অভিনেত্রী।

প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে বিকিনিতে হট অবতারে হাজির হয়েছেন। আর অভিনেত্রীর এমন উপস্থাপন জানান দেয় সমুদ্রেও উষ্ণতা ছড়াতে ভুলেন নি বলিউডের পিগি চপস। আর সে ছবি পোস্ট করতেই রীতিমতো তা ভাইরাল হয়ে যায়। 

নিক জোনাসের সঙ্গে বিয়ের পর পরিচালক সোনালি বোসের সিনেমা ‘দ্য স্কাই ইস পিঙ্ক’-এ দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। ওই সিনেমায় ফারহান আখতার এবং জায়রা ওয়াসিমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। ছবিটি মুক্তি পাওয়ার পরপরই মার্কিন মুলুকে ফিরে যান পিগি। শোনা যাচ্ছে, হোয়াইট টাইগার-এ দেখা যাবে তাকে। তবে ওই সিনেমার শুটিং পিগি কবে থেকে শুরু করছেন, সে বিষয়ে স্পষ্টভাবে জানা যায়নি কিছু।

আরো জানা যাচ্ছে পরিচালক এস রাজামৌলির সিনেমা আরআরআর-এ প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যেতে পারে। আলিয়া ভাটের পরিবর্তে নাকি রাজামৌলির ওই সিনেমায় দেখা যেতে পারে প্রিয়াঙ্কাকে। তবে পরিচালক বা অভিনেত্রীর তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!