ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

পানির নিচে ৭ মিনিট নিঃশ্বাস বন্ধ করে ছিলেন কেট উইন্সলেট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৭, ২৯ আগস্ট ২০২০
পানির নিচে ৭ মিনিট নিঃশ্বাস বন্ধ করে ছিলেন কেট উইন্সলেট
কেট উইন্সলেট

মাত্র ২২ বছর বয়সে ‘টাইটানিক’ ছবিতে  অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন কেট উইন্সলেট। অস্কারজয়ী এই ব্রিটিশ অভিনেত্রী নতুন ছবির শুটিংয়ে পানির নিচে ৭ মিনিট নিঃশ্বাস বন্ধ ছিলেন। কথাটি অবিশ্বাস্য মনে হলেও সত্যি। পেশাদার ডুবুরি ছাড়া সাধারণ মানুষের জন্য কাজটা আরো কঠিন। তবে কঠিন কাজটা করেছেন কেট উইন্সলেট।  

এই অভিনেত্রী জানান, ‘অবতার’র সিক্যুয়েলের শুটিংয়ের সময় বেশিক্ষণ পানির নিচে থাকার কৌশল শিখেছেন তিনি। ‘চরিত্রের প্রয়োজনে কোনো সহায়ক সরঞ্জাম ছাড়াই ৭ মিনিট ১৪ সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে ছিলেন ৪৩ বছর বয়য়ী এই অভিনেত্রী।

‘অবতার ২’-তে কেটকে দেখা যাবে রোনাল নামের এক নারীর চরিত্র। যে পানিতেই থাকে। ২০১৮ সালে ছবিটির কেটের অংশের শুটিং হয়েছে নিউজিল্যান্ডে। ‘টাইটানিক’র পর ‘অবতার ২’ দিয়ে ফের জেমস ক্যামেরনের ছবিতে অভিনয় করছেন কেট। 

করোনার কারণে শুটিং বিলম্বিত হওয়ায় প্রায় এক বছর পিছিয়ে ‘অবতার ২’র কাজ। জানা গেছে, ছবিটি সবকিছু ঠিকঠাক থাকলে মুক্তি পাবে ২০২২ সালে।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!