ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

পোশাক নিয়ে সমালোচনায় এভ্রিল

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২০, ২৩ আগস্ট ২০২০
পোশাক নিয়ে সমালোচনায় এভ্রিল
জান্নাতুল নাঈম এভ্রিল

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন জান্নাতুল নাঈম এভ্রিল। নানা বিতর্কের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানের সমাপ্তি হলেও আপন স্ব-মহিমায় এগিয়ে চলেছেন তিনি। মডেলিং, অভিনয় দিয়ে বিনোদন জগতে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে ব্যস্ত তিনি।

তবে এবার পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়লেন এভ্রিল। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন। যেখানে সুইম স্যুট পরে ধরা দিয়েছেন তিনি। 

ছবিতে দেখা যায়- পরনে হলুদ, সাদা-লালসহ ৬ রঙের স্টেপের সুইম স্যুট পরে কোনো একটি রিসোর্টের কাঠের বেঞ্চে বসে আছেন। তার সামনেই  সবুজে ঘেরা। পায়ের কাছে ফুটে আছে নয়নতারা ফুল।

ছবিটি পোস্ট করার পর তার ছবিতে লাইক কমেন্টে ভেসে গেছে। ইতিবাচক মন্তব্য যেমন পড়েছে তেমনি নেতিবাচক মন্তব্য করছেন নেটিজনরা। 

এর আগেও  ইনস্টাগ্রামে আবেদনময়ী একটি ভিডিও পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন। সেই ভিডিওতে খোলামেলা পোশাক পরে ইংরেজি একটি গানের তালে নেচেছেন তিনি।

এদিকে, এবার পর্দার জন্য গান গাইবেন তিনি। ইভান মনোয়ারের ওয়েব ফিল্ম ‘হেলেন অব ট্রয় ৩’-এ অভিনয় করছেন এভ্রিল। এই ওয়েব ফিল্মের একটি গানে কণ্ঠও দেবেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!