ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মারভেল স্টুডিওর বড় চমক, আসেছে ‘স্পাইডার-ওম্যান’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:১১, ২১ আগস্ট ২০২০
মারভেল স্টুডিওর বড় চমক, আসেছে ‘স্পাইডার-ওম্যান’
নাম ঠিক না হওয়া ‘স্পাইডার-ওম্যান’ এর পরিচালক অলিভিয়া ওয়াইল্ড এবং তার শেয়ার করা ছবি

মারভেল স্টুডিও এবার তার দর্শকদের জন্য বড় চমক নিয়ে আসছে। ‘স্পাইডার ম্যান’ এর সফলতার পরে এবার তারা আনতে চলেছে ‘স্পাইডার-ওম্যান’।

মাকড়সা-মানবী তথা স্পাইডার-ওম্যানকে বড় পর্দায় দেখতে পারবেন দর্শকরা। নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিটি পরিচালনা করবেন অলিভিয়া ওয়াইল্ড। ‘ট্রন: লিগ্যাসি’ (২০১০), ‘কাউবয়েস অ্যান্ড এলিয়েন্স’ (২০১১) ও ‘রাশ’ (২০১৩) ছবিগুলোর সুবাদে অভিনেত্রী হিসেবে তার পরিচিতি দুনিয়াজোড়া। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মাকড়সার ইমোজি শেয়ার করে পরোক্ষভাবে খবরটি জানিয়েছেন অলিভিয়া নিজেই। ধারণা করা হচ্ছে, স্পাইডার-ওম্যানকে ঘিরেই তৈরি হবে ছবিটি।

Advertisement

মারভেল এন্টারটেইনমেন্টের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, গুপ্তচর, বেসরকারি গোয়েন্দা ও স্পাইডার-ওম্যান। জেসিকা ড্রু সম্পর্কে আমরা কী বলতে পারি? সত্যি বলতে সে সবই।

ইনস্টাগ্রামে একটি স্টোরিতে কেটিকে ট্যাগ করে অলিভিয়া লিখেছেন, আবারো আমরা একত্রিত হলাম। খুব ভালো লাগছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!