আটকে পড়া আমির খানকে অভ্যর্থনা জানালেন তুর্কি ফার্স্ট লেডি
নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’র শুটিং করতে গিয়ে লকডাউনে তুরস্কে আটকে পড়েন বলিউড অভিনেতা আমির খান। অলস সময় পার করতে করতেই শনিবার দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের অতিথি হয়ে বেড়িয়ে আসলেন তিনি।
এদিন ইস্তাম্বুলে প্রেসিডেন্ট প্রাসাদ হুবের ম্যানসনে আমিরকে অভ্যর্থনা জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান। এসময় তারা সামাজিক দায়বদ্ধতার নানা প্রকল্প, মানবিক সহায়তা কার্যক্রম, সাংস্কৃতিক বন্ধন, রসনা নিয়ে আলাপচারিতা করেন তারা।
আমির জানান, তার স্ত্রী কিছুদিনের জন্য তুরস্কে ছিল। ফলে দেশটির ব্যাপারে তার বেশ জানাশোনা। এ ছাড়া ভারত ও তুরস্কের পারিবারিক গঠন অনেকটা একই প্রকৃতির। এসময় উভয় দেশের খাবার, সংস্কৃতি ও হস্তশিল্প নিয়েও আলোচনা করেন তারা।
মার্কিন লেখক উইনস্টোন গ্রুমের লেখা উপন্যাস ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে ১৯৯৪ সালে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক রবার্ট জেনাকিস। টম হ্যাঙ্কস অভিনীত এ ছবি সেরা ছবি, সেরা পরিচালনাসহ বেশ কয়েকটি অস্কার পায়। সেই অস্কারজয়ী 'ফরেস্ট গাম্প'-এর রিমেক তৈরি করছেন আমির খান।
এদিকে, আমির খান ও করিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে ২০২১ সালের বড়দিনে। ছবিটি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। আর এর যৌথ প্রযোজক আমির খান ও তার স্ত্রী কিরণ।