ঢাকা,  বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

লাইফ সাপোর্টে কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৪, ৮ আগস্ট ২০২০
লাইফ সাপোর্টে কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলী
আলাউদ্দিন আলী

কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী লাইফ সাপোর্টে রয়েছেন। হঠাৎ করে শনিবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে আনা হয়।

আলাউদ্দিন আলীর ছেলে শওকত আলী রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরের দিকে বাবার শরীর খুব বেশি খারাপ হয়ে পড়ে। তখনই তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাই। শ্বাসকষ্টের তীব্র সমস্যা থাকায় চিকিৎসকরা লাইফ সাপোর্টে নেয়ার পরামর্শ দিয়েছেন। সবার কাছে দোয়া চাইছি বাবার জন্য। সেইসঙ্গে কোনো গুজব না ছড়ানোর জন্যও অনুরোধ করছি সবাইকে।

Advertisement

প্রসঙ্গত, অনেকদিন ধরেই নানা অসুখে ভুগছেন আলাউদ্দিন আলী। ২০১৫ সালের ৩ জুলাই তাকে ব্যাংকক নেয়া হলে সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তার অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যান্সারের চিকিৎসাও চলছিল। এর আগে বেশ কয়েক দফায় তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!