[ বিনোদন ]
সুশান্তের শেষ সিনেমা দেখে কিশোরীর আত্মহত্যা
সুশান্ত সিং রাজপুত
শুক্রবার মুক্তি পেয়েছে সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’। মুক্তির পরে ছবিটি দেখে এক ভক্ত আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ে।
পুলিশ বলছে, গত একমাসে প্রিয় অভিনেতার চলে যাওয়ার শোকের সঙ্গে যুঝে উঠতে না পেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ১৩ বছরের ওই কিশোরী। এদিন দুর্গ জেলার ভিলাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয় ক্লাস সেভেনের ওই ছাত্রীর মৃতদেহ। মৃত্যুর ঠিক আগে সুশান্তের সিনেমাটি দেখেছিলো ওই কিশোরী।
পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটির ঘর থেকে একটি সুইসাইড নোট মিলেছে। সেখানে লেখা, সুশান্তের মৃত্যুর শোক সামলাতে না পেরেই নিজের জীবন শেষ করে দিচ্ছে সে।
.png)
মেয়েটির পরিবারের সদস্যরাও জানিয়েছেন যে, সে সুশান্তের প্রচণ্ড ভক্ত ছিল। অভিনেতার মৃত্যুর পর থেকেই সারাদিন তার অভিনীত ছবি, গান এবং ভিডিও দেখতো। তবে ওই সুইসাইড নোট মেয়েটিরই লেখা কিনা পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!