ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আবারও বাড়ল সোনার দাম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:১২, ৫ অক্টোবর ২০২৬
আবারও বাড়ল সোনার দাম
সংগৃহীত ছবি

টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। সোমবার (৫ অক্টোবর)ও একই দামে সোনা বিক্রি হচ্ছে।

Advertisement

বাজুসের নির্ধারিত নতুন দামে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা করা হয়েছে।

অন্যদিকে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

এর আগে ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়। পরে ২৮ সেপ্টেম্বর আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। সব মিলিয়ে তিন দফায় কমার পর এবার আবার দাম বাড়ল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!