[ বিনোদন ]
প্রভাস-দীপিকাকে নিয়ে ৪০০ কোটি রুপির সিনেমা নির্মাণের ঘোষণা
প্রভাস ও দীপিকা পাড়ুকোন
এবার বাহুবলী খ্যাত তারকা প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবির অনুমিত বাজেট ধরা হয়েছে ৪০০ কোটি রুপি। এটি নির্মাণ করবেন পরিচালক নাগ অশ্বিন।
এ ছবির শুটিং হবে ইউরোপের বিভিন্ন দেশে। ছবিটি বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিজের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দক্ষিণী তারকা প্রভাসের বলিউডে অভিষেক হয় শ্রদ্ধা কাপুরের বিপরীতে, সাহো ছবিতে অভিনয়ের মাধ্যমে। বর্তমানে প্রভাসের হাতে রয়েছে রাধে শ্যাম ছবির কাজ। এই ছবিটিতে প্রভাসের নায়িকার চরিত্রে দেখা মিলবে পূজা হেগড়েকে।
.png)
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!