ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

অর্ধেক বয়সী ঈশানের সঙ্গে উদ্দাম প্রেমে টাবু!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:২৪, ১৭ জুলাই ২০২০
অর্ধেক বয়সী ঈশানের সঙ্গে উদ্দাম প্রেমে টাবু!
‘এ সুইটেবল বয়’র রোমান্টিক দৃশ্যে ঈশান ও টাবু

বলিউডের সু-অভিনেত্রী টাবুর অভিনয় প্রতিভা আজ সর্বজন স্বীকৃত। বয়সের হিসেবে এই অভিনেত্রী জীবনের ৪৮টি বছর পার করে দিয়েছেন। এই বয়সেও যে তিনি অভিনয়ে প্রাণবন্ত, সেটিই বুঝিয়ে দিলেন। এবার তিনি সফল হতে চলেছেন ওয়েব সিরিজেও। এই ওয়েব সিরিজে দেখা যাবে অর্ধেক বয়সী ঈশানের সঙ্গে উদ্দাম প্রেমে মজেছেন টাবু। 

স্বাধীনতার পরবর্তী প্রেক্ষাপটে চারটি পরিবারের গল্প নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে মীরা নায়ারের নতুন ওয়েব সিরিজ ‘এ সুইটেবল বয়’র ট্রেলার। দুই অসম বয়সীর সম্পর্ক নিয়েই এই ছবি। আর এতে ৪৮ বছর বয়সের টাবুর সঙ্গে অভিনয় করছে মাত্র ২৪ বছরের ঈশান খট্টর। ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এ ট্রেলার মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছবির নায়ক-নায়িকা টাবু আর ঈশান। 

নবীন অভিনেতা ঈশান খট্টর তার নিজের টুইটার হ্যান্ডেলে এই খবর শেয়ার করে লিখেছেন, ভালোবাসা কোনো সীমা মানে না! নেটফ্লিক্সে আসছে ‘এ সুইটেবল বয়’। বিক্রম শেঠের জনপ্রিয় উপন্যাস ‘এ সুইটেবল বয়’ অবলম্বনে তৈরি এই বিবিসি টেলিভিশন সিরিজটির চিত্রনাট্য লিখেছেন অ্যান্ড্রু ডেভিস।

বলিউডে বহু ছবিতে অভিনয়ের প্রতিভা দেখিয়েছেন টাবু। মাত্র ১০ বছর বয়সে ‘বাজার’ ছবিতে ছোট্ট একটি চরিত্র দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন তিনি। তার অভিনীত ছবি ‘মাচিস’ এবং ‘চাঁদনি বার’র জন্য পেয়েছেন দুইটি জাতীয় পুরস্কার। ২০১১ সালে ভারতের ‘পদ্মশ্রী’ পুরস্কারেও ভূষিত হন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!