ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

কবে দেশে ফিরবেন এন্ড্রু কিশোর

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫০, ১৬ জুন ২০২০
কবে দেশে ফিরবেন এন্ড্রু কিশোর
এন্ড্রু কিশোর

কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর চিকিৎসার জন্য প্রায় দশ মাস ধরে সিঙ্গাপুরে রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। গেল মে মাস থেকেই শোনা যাচ্ছিলো যে, দেশে ফিরছেন তিনি। কিন্তু করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় এমন সিদ্ধান্ত থেকে সরে আসেন। 

চলতি মাসেও এন্ড্রু কিশোরের দেশে ফেরার সংবাদ চাউর হয়। তাহলে কবে দেশে ফিরবেন এন্ড্রু কিশোর? এ বিষয়ে এন্ড্রু কিশোরের শীষ্য মোমিন বিশ্বাস বলেন, করোনার এই পরিস্থিতি দেশে আসা তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তবে করোনা পরিস্থিতি অনুকূলে আসলেই তিনি দেশে চলে আসবেন।

এন্ড্রু কিশোরের সর্বশেষ শারীরিক পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ক্যানসারের রোগী হওয়ায় ভালো মন্দ মিলিয়েই আছেন। পুরোপুরি ভালো আছেন, কিংবা খারাপ আছেন-এটা বলা যাবে না! তবে তার অবস্থা স্থিতিশীল।

শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এন্ড্রু কিশোর। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যানসার ধরা পড়ে। এরপর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা নেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!