[ বিনোদন ]
একসঙ্গে শুভ ও তাহসান, মম ও সুনেরা
আরিফিন শুভ, তাহসান খান, জাকিয়া বারী মম ও সুনেরা বিনতে কামাল
প্রথমবারের মতো একসঙ্গে ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন আরিফিন শুভ ও গায়ক-নায়ক তাহসান খান। এতে নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন লাক্স তারকা জাকিয়া বারী মম ও ‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। ভারতীয় জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম ‘জি-ফাইভ’ নির্মিত এই সিরিজের নাম ‘কন্ট্রাক্ট’।
এক ইমেইল বার্তায় জি-ফাইভ জানায়, বাংলাদেশের জনপ্রিয় লেখক মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা একটি বিখ্যাত উপন্যাস থেকে এর গল্প নেয়া হয়েছে। এতে দেখা যাবে, একজন পুলিশ, সিরিয়াল খুনি ও আন্ডারওয়ার্ল্ডের এক ডনের গল্প।
এতে আরো দেখা যাবে ইরেশ যাকের ও তারিক আনাম খানকে। সিরিজটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টপাধ্যায় ও পার্থ সরকার।
এ কাজের ব্যাপারে আরেফিন শুভ’র সঙ্গে যোগাযোগা করা হলে তিনি বলেন, গল্পটি বেশ চমৎকার। পছন্দও হয়েছে। আনুষ্ঠানিকভাবে আমি এখনো চুক্তি হয়নি। তাই আমি থাকছি কী না সে ব্যাপারে নিশ্চিত মন্তব্য করতে পারছি না।
এদিকে ওয়েব সিরিজটির সঙ্গে যুক্ত একাধিক অভিনেতা-অভিনেত্রীরা এখানে কাজের ব্যাপারটি স্বীকার করেছেন। জানা গেছে, খুব শিগগিরই ঢাকায় আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এর শুটিং শুরু হবে।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!