ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বিবস্ত্র হলেই ফাইনাল, বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৩২, ১১ জানুয়ারি ২০২০
বিবস্ত্র হলেই ফাইনাল, বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর
মল্লার রাঠৌর

বলিউডে আবারো শুরু হয়েছে #মিটু বিতর্ক। ৬৫ বছরের এক ফিল্ম প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে বলিউডের পরিচিত মুখ মডেল-অভিনেত্রী মল্লার রাঠৌর। 

ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। অভিনেত্রীর কথায়, ২০০৮ সালে ক্যারিয়ার শুরু করার সময় এমন ঘটনা ঘটে। বলিউডে পরিচিত এক প্রযোজক তাকে সিনেমায় অভিনয় করার অফার দেন। কিন্তু দেখা করতে গিয়েই তাকে পড়তে হয় এক অবাঞ্ছিত পরিস্থিতিতে।

মল্লার জানিয়েছেন, রোল দেয়ার কথা বলে ওই প্রযোজক নাকি তার শ্লীলতাহানির চেষ্টা করতে থাকেন। শুধু তাই নয় রোল পেতে গেলে মল্লারকে নাকি বিবস্ত্র হতে হবে, সেই শর্তও দিয়েছিলেন সেই ব্যক্তি। 

মল্লারের কথায়, উনি বলেন আমার জন্য একটি চরিত্র উনি ভেবেছেন। একই সঙ্গে এ-ও বলেন চরিত্রটি করতে গেলে আমায় টপ খুলে বিবস্ত্র হতে হবে। আর এ কাজ করতে পারলেই আমাকে তার ছবিতে ফাইনাল করা হবে বলেও জানান তিনি। 

ঘটনার আকস্মিকতায় খুবই ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। কী করবেন কিছুই বুঝতে পারেননি প্রথমে। এখন অবশ্য বলিউডে বেশ ভালই পরিচিত লাভ করেছেন মল্লার। বেশ কিছু ওয়েবসিরিজ ছাড়াও বিজ্ঞাপন জগতের তিনি বেশ পরিচিত মুখ।

বলিউডে কাস্টিং কাউচের ঘটনা যে মিথ্যা নয় তার প্রমাণ বারেবারেই পাওয়া গিয়েছে। গ্ল্যামার জগতে প্রতিষ্ঠা দেয়ার শর্ত দিয়ে ফায়দা তোলার অভিযোগ বারেবারেই শোনা গিয়েছে। কাস্টিং কাউচের শিকার যে শুধু মহিলারাই হয়েছেন এমনটা ভাবা ভুল। পুরুষ, তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও সম্মুখীন হতে হয়েছে এমন ঘটনার।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!