ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

যুবতীর যৌন নিগ্রহের শিকার প্রিয়াঙ্কার স্বামী নিক!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:২৬, ২৭ অক্টোবর ২০১৯
যুবতীর যৌন নিগ্রহের শিকার প্রিয়াঙ্কার স্বামী নিক!
নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া

ভরা অনুষ্ঠান মঞ্চে যৌন হেনস্থার শিকার হলেন পপস্টার এবং প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। লস অ্যাঞ্জেলসে জোনাস ব্রাদার্স কনসার্টে এক মহিলা ফ্যানের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে।

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তাদের সেই কনসার্টে এক মহিলা স্টেজে উঠে নিজ জোনাসের পা, পশ্চাতদেশ এবং উরুতে হাত দিচ্ছেন। 

‘হ্যাপিনেস বিগানস ট্যুর’ এ গত সপ্তাহে লস অ্যাঞ্জেলসের ‘হলিউড ব্লো’-এ পারফর্ম করেছিলেন জোনাসের ব্যান্ড। সে সময় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। 

হেনস্থার একটি দৃশ্য

শো চলাকালীন মঞ্চের কানায় দাঁড়িয়ে পারফর্ম করছিলেন নিক জোনাসসহ তিন জন। আর তাদের দু’দিকে ছিলেন দর্শকরা। প্রথমে নিকের পা ধরে টানেন অভিযুক্ত মহিলা। বিষয়টি পপ তারকার নিরাপত্তা রক্ষীদের নজরে এড়ায়নি। তারা ওই মহিলাকে সতর্ক করে দেন। কিন্তু তাতে কাজ হয়নি। 

এরপরেও নিকের পশ্চাতদেশ এবং উরুতে পিছন থেকে হাত দেন তার মহিলা ভক্ত। যার জেরে চমকে ওঠেন নিক। ঘটনার আকস্মীকতায় পিছনে ঘুরে দেখেন তিনি। তারপরে ফের পারফর্ম শুরু করেন।

প্রথমে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি নিক। যদিও তার ভক্তরা চুপ থাকেননি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন তারা।

এরপরে অবশ্য নিকও আর চুপ থাকেন নি। পুরা ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। বলেছেন, কারোর ক্ষেত্রেই এমমন যৌন হেনস্থাকে সমর্থন করা যায় না।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!