ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

মঞ্চ থেকে নেমেই প্রিয়াঙ্কার ঠোঁটে নিকের উষ্ণ চুমু, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৩, ২৩ অক্টোবর ২০১৯
মঞ্চ থেকে নেমেই প্রিয়াঙ্কার ঠোঁটে নিকের উষ্ণ চুমু, ভাইরাল ভিডিও
প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস

জোনাস ব্রাদারস-দের কনসার্ট চলছিল। যেখানে হাজির ছিলেন কেভিন জোনাস, নিক জোনাস, জো জোনাসরা। অনুষ্ঠানের মাঝে আচমকাই মঞ্চ থেকে নেমে এসে স্ত্রী ড্যানিয়েলকে চুম্বন করেন কেভিন জোনাস। 

অন্যদিকে, কেভিনের পরপরই নিক জোনাসও প্রিয়াঙ্কার ঠোঁটে তার ঠোঁট মিশিয়ে উষ্ণ চুমু দেন। যে ভিডিও প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়। তবে জোনাস ব্রাদারস-দের ওই কনসার্টে ছিলেন না জো জোনাসের স্ত্রী সোফি টার্নার। 

সম্প্রতি মুক্তি পায় প্রিয়াঙ্কা চোপড়ার নতুন সিনেমা ‘দ্য স্কাই ইস পিঙ্ক’। এই সিনেমায় ফারহান আখতারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা এবং ফারহানের পাশাপাশি পরিচালক সোনালি বোসের এই সিনেমায় স্ক্রিন শেয়ার করেন জায়রা ওয়াসিম এবং রোহিত শরফও।

তবে ‘দ্য স্কাই ইস পিঙ্ক’ এর মুক্তির পরই মার্কিন মুলুকে উড়ে যান প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে গিয়েই সান দিয়েগোতে নিক জোনাসের সঙ্গে করবা চৌথ পালন করেন পিগি।

প্রিয়াঙ্কাকে চুমু দেয়ার ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন। 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!