ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এমবাপ্পের হ্যাটট্রিক ও ইকার্দির জোড়া গোল

পিএসজির বড় জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪০, ২৩ অক্টোবর ২০১৯
এমবাপ্পের হ্যাটট্রিক ও ইকার্দির জোড়া গোল
ছবি- সংগৃহীত

তরুণ দুই তারকা কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক ও ইকার্দির জোড়া গোলে  বড় জয় পেয়েছে পিএসজি। বুধবার বেলজিয়াম ক্লাব ব্রুজের বিপক্ষে ৫-০ গোলে জয় পায় দলটি। এ জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি।

এদিন প্রতিপক্ষের মাঠে খেলা শুরুর ৭ মিনিটে আর্জেন্টিনা স্ট্রাইকার মাউরো ইকার্দির গোলে এগিয়ে যায় পিএসজি। দুই আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়ার ও ইকার্দির সমন্বয়ে করা ওই গোলে ১-০ তে প্রথমার্ধে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে ৫২তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে। মাঠে নামার নয় মিনিটেই গোল পান তিনি। ডি মারিয়ার শটে ব্রুজের গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে কাছ থেকে হেডে জাল খুঁজে নেন এমবাপ্পে।

Advertisement

এর দুই মিনিট পরই ইকার্দি নিজের দ্বিতীয় গোল করেন। ডি-বক্সে থেকে এমবাপ্পে দেয়া ছোট পাসে আলতো শটে ঠিকানা খুঁজে নেন ২৬ বছর বয়সী এ আর্জেন্টাইন।

৭৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল পান এমবাপে। এর চার মিনিট পরই নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই তরুণ ফরোয়ার্ড। ২০০৮ সালের পর চ্যাম্পিয়ন্স লিগে বদলি নেমে এটাই প্রথম হ্যাটট্রিক।

এদিকে রাতে ম্যানসিটি ৫-১ গোলে আটলান্টাকে হারিয়েছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে জয় পেয়েছে গ্যালাতাসারের বিপক্ষে। এছাড়া বায়ার্ন মিউনিখ ৩-২ ব্যবধানে জিতেছে অলিম্পিয়াকোসের বিপক্ষে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!