মেক্সিকো থেকে লাগাতার অনুপ্রবেশ বন্ধ করতে সান দিয়েগো সীমান্তে কংক্রিটের নতুন দেয়াল বসানো হয়েছে। কাঁটা তারের বেড়া তুলে সীমান্তে ৫০০ মাইল এলাকা জুড়ে বসানো হচ্ছে এই কংক্রিটের দেয়াল।
সেই কাজ পরিদর্শনে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, কাজ এখনো শেষ হয়নি। তবে এই বছরের মধ্যেই গোটা সীমান্তে ওই কংক্রিটের দেয়াল বসানোর কাজ শেষ হয়ে যাবে।
.png)
৩০ ফুট উঁচু ওই কংক্রিটের দেয়াল এমন ভাবে বানানো হয়েছে যে, সেই দেয়াল ঢুকে গিয়েছে মাটির অনেকটা গভীরে। ফলে, মাটির নীচে দেওয়াল খুঁড়ে সুড়ঙ্গ বানিয়েও অনুপ্রবেশকারীদের মেক্সিকো সীমান্ত থেকে আমেরিকায় ঢোকাটা আর সহজ হবে না।
প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই মেক্সিকো সীমান্তে ওই শক্তপোক্ত কংক্রিটের দেওয়াল গড়ে তোলার কথা বার বার বলে এসেছেন ট্রাম্প। যে কোনো মূল্যে আমেরিকায় অনুপ্রবেশ ঠেকানোই তার একমাত্র লক্ষ্য। কারণ, মার্কিন অর্থনীতির কাঁধে এই অনুপ্রবেশকারীরাই উত্তরোত্তর হয়ে উঠেছে বিশাল বোঝা।
ডেইলি বাংলাদেশ/এমএস