ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ফেল করা শিক্ষার্থীদের এক-দুই মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৭, ৩১ অক্টোবর ২০২৬
ফেল করা শিক্ষার্থীদের এক-দুই মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ
সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে একযোগে সারাদেশে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানান, যেসব শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁরা শুধু ফেল করা বিষয়গুলোতেই পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। আর অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

ফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার এ ঘোষণা এলো। তবে পুনঃপরীক্ষার নির্দিষ্ট তারিখ, আবেদনপ্রক্রিয়া ও পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা আনুষ্ঠানিকভাবে জানানো হলে শিক্ষার্থীরা সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!