ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

দুর্গাপূজায় কোথাও ৫, কোথাও ১৬ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৫, ৬ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় কোথাও ৫, কোথাও ১৬ দিনের ছুটি
ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকছে। তবে প্রতিষ্ঠান ও শিক্ষার স্তরভেদে ছুটির মেয়াদে পার্থক্য রয়েছে। সাপ্তাহিক ছুটি ও পূজার ছুটি একসঙ্গে পড়ায় এবার কোথাও ৫ দিন, আবার কোথাও টানা ১৬ দিন পর্যন্ত ছুটি মিলবে।

ছুটির তালিকা অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পৃথক বিজ্ঞপ্তির কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটির সময়ের এই পার্থক্য তৈরি হয়েছে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে ৫ দিন। এর আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে বিদ্যালয়ে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন বন্ধ থাকবে।

এর সঙ্গে ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি পাবেন।

কলেজ ও উচ্চমাধ্যমিক

কলেজে ছুটির মেয়াদ আরও দীর্ঘ। মাউশির কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।

এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি পাওয়ার সুযোগ পাবেন।

মাদরাসা

মাদরাসায় পূজার ছুটি তুলনামূলক কম। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৩ দিন ছুটি থাকবে।

এর পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা টানা ৫ দিনের ছুটি পাবেন।

বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় নিজ নিজ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটির সময়সূচি নির্ধারণ করবে। তাই বিশ্ববিদ্যালয়ের ছুটির বিষয়ে নিশ্চিত তথ্যের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা দাপ্তরিক বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!