ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নতুন বইয়ের ভুলত্রুটি ই-মেইলে জানাতে এনসিটিবির অনুরোধ

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ২৩:১৫, ১ জানুয়ারি ২০২৪
নতুন বইয়ের ভুলত্রুটি ই-মেইলে জানাতে এনসিটিবির অনুরোধ
ছবি: সংগৃহীত

নতুন বছরের প্রথমদিন পৌনে ৪ কোটি শিক্ষার্থীর হাতে প্রায় ৩১ কোটি বই তুলে দিয়েছে সরকার। এ বই লেখা, ছাপা ও বিতরণের কাজ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

শিক্ষার্থীদের হাতে দেওয়া বইয়ে কোনো ভুলত্রুটি থাকলে তা ই-মেইলে জানানোর অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি কেউ চাইলে সশরীরেও এনসিটিবি কার্যালয়ে গিয়ে বইয়ের সংশোধনী দিতে পারবেন।

সোমবার রাতে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম  স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

Advertisement

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম  স্বাক্ষরিত বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জানুয়ারি সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা নতুন পাঠ্যপুস্তক হাতে পেয়েছে। এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ২০১২ সালের শিক্ষাক্রম অনুসারে পাঠ্যপুস্তক পেয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সবার প্রতি আমাদের অনুরোধ এসব পাঠ্যপুস্তকে কোনো ধরনের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে কিংবা পাঠ্যপুস্তকের মানোন্নয়নে কোনো ধরনের পরামর্শ থাকলে নিচের ই-মেইল অথবা এনসিটিবি চেয়ারম্যানের কার্যালয়ের ঠিকানায় জানালে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

নতুন বইয়ে ভুলত্রুটির সংশোধনী পাঠাতে হবে [email protected]এই ই-মেইলে। এছাড়া চেয়ারম্যানের কার্যালয়ের ঠিকানা পাঠ্যপুস্তক ভবন, ৬৯-৭০, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!