ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে বই উৎসব, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ১ জানুয়ারি ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে বই উৎসব, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বই উৎসব উদযাপিত হয়েছে। সোমবার সকালে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন, জেলা  শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. রুহুল আমিন,  নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনসুর রহমান।

বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!