ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ৪১ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০১, ৩০ ডিসেম্বর ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ৪১ ককটেল উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪১টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব।

শুক্রবার রাত ৮টার দিকে লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় নির্মাধীন পরিত্যক্ত বাড়িতে ৭টি বালতিতে ককটেল সদৃশ বস্তুর সন্ধান পায় র‌্যাব। পরে তারা বাড়িটি ঘিরে রাখেন।

শনিবার সকালে র‍্যাবের বোমা নিষ্ক্রিয় দল এসে ঘিরে রাখা পরিত্যক্ত বাড়ি থেকে ককটেল উদ্ধারের পর তা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।

Advertisement

ঘটনাস্থলে প্রেস ব্রিফিং এ র‍্যাব-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌস জানান, আতঙ্ক ছড়াতে অতি সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। কেউ কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে জনমনে আতঙ্ক তৈরি করতে না পারে সে লক্ষ্য কাজ করছে র‍্যাব।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!