ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় কিশোর নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৪, ১৮ ডিসেম্বর ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় কিশোর নিহত
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তামিম রাহাত নামে এক কিশোর নিহত হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার কানসাট ইউনিয়নে পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত একই উপজেলার সদা শিবপুর টিকোশ গ্রামের মো. তাজেল আলীর ছেলে।  

স্থানীয়রা জানান, রাহাত বাইসাইকেল চালিয়ে কানসাট থেকে শিবগঞ্জে আসছিল। পথে পুখুরিয়া পেট্রল পাম্পে সামনে এলে যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

Advertisement

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!