রোববার সকালে উপজেলার চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার উপজেলার ধামইরহাট ইউনিয়নের হরিতকীডাঙ্গা গ্রামের আব্দুল্লাহ’র ছেলে।
জানা যায়, সকালে আব্দুস সাত্তার সাইকেলে ধামইরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে চকময়রাম উচ্চ বিদ্যালয়ে সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনার পর ট্রাক্টরটি রেখে পালিয়ে যান চালক।
.png)
ধামইরহাট থানার ওসি বাহাউদ্দিন ফারুকী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।