শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঘিওর উপজেলার জোঁকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারা শেখ জেলার শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের জমদুয়ারা এলাকার সূর্য শেখের ছেলে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় জোঁকা এলাকায় পাটুরিয়াগামী একটি অটোরিকশাকে পেছন থেকে ভিলেজ লাইন পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালক তারা শেখ। তার মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)