মঙ্গলবার বিকেলে টেকনগপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আবু হাসান কুড়িগ্রামের অলিপুর থানার দুর্গাপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে। তিনি টেকনগপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, বিকেলে সাইকেলযোগে কারখানায় যাচ্ছিলেন আবু হাসান। পথে টেকনগপাড়া এলাকায় বিআরটিসি অফিসের সামনে পৌঁছালে ময়মনসিংহগামী একটি বাস তার সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
.png)
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।