শনিবার বিকেলে সদর উপজেলার লালদিয়া এলাকায় বাবুরহাট-পেন্নাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়মুনা সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভরঙ্গারচর গ্রামের শফিকুর রহমান ওরফে আবু বক্করের স্ত্রী।
স্থানীয়রা জানান, বিকেলে যাত্রীবাহী একটি বাস মতলব রোডের দিকে যাচ্ছিল। পথে সদর উপজেলার লালদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই ঐ গৃহবধূ নিহত হন। আহত হন অটোরিকশা চালকসহ আরো দুইজন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এছাড়া বাসটি রাস্তার পাশে পড়ে যায়।
.png)
সদর মডেল থানার এএসআই কফিল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে ঐ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা থানা হেফাজতে রয়েছে। বাসচালক ও হেলপার পালিয়েছেন। এছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।