ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে বাসচাপায় পথচারী নিহত

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ১ নভেম্বর ২০২৩
বরিশালে বাসচাপায় পথচারী নিহত
ছবি: সংগৃহীত

বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় মানিক হাওলাদার নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে নগরের ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়াপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. মানিক হাওলাদার নগরের ২৮ নম্বর ওয়ার্ডের চৌহুতপুর এলাকার ফজলে আলী হাওলাদারের ছেলে। 

এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, সকাল ৯টার দিকে ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন ওই পথচারী। বাসটিকে আটক করলেও পালিয়েছেন চালক ও হেলপার। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!