ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ত্রিশালে বাসচাপায় চালকসহ প্রাণ গেল তিনজনের

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৮, ১৫ ডিসেম্বর ২০২৩
ত্রিশালে বাসচাপায় চালকসহ প্রাণ গেল তিনজনের
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় সিএনজচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালক ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের মৃত নসু প্রধানের ছেলে হাবিবুর রহমান ও সিএনজিযাত্রী একই গ্রামের নাঈম হোসেনের স্ত্রী পপি আক্তার। নিহত অপর একজন পুরুষের নামপরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ২টার দিকে ত্রিশাল পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকার দরিরামপুর মাছের আড়তের সামনে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি সিএনজিকে চাপা দেয় ময়মনসিংহগামী অপর একটি যাত্রীবাহী বাস। এতে সিএনজিটি ধুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের সবাইকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

ত্রিশাল থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি ও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বাসচালককে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!