ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুসুম্বা শাহী মসজিদ থেকে ফেরার পথে নিহত ১, আহত ২

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ১৪ ডিসেম্বর ২০২৩
কুসুম্বা শাহী মসজিদ থেকে ফেরার পথে নিহত ১, আহত ২
ফাইল ফটো

নওগাঁর মান্দায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার বিকেলে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুর হাজিরমোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের মেলান্দি গ্রামের মেহেরাজ হালদারের ছেলে ফারুক হোসেন (২২)।

আহত দু’জন হলো- অয়ন হালদার (১৫) ও শান্ত ইসলাম (১৮)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা এবং কেশরহাট কারিগরি কলেজের শিক্ষার্থী।

Advertisement

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, বিকেলে একটি মোটরসাইকেলে তিন বন্ধু কুসুম্বা শাহী মসজিদে বেড়াতে আসেন। সেখান থেকে ফেরার পথে মোহাম্মদপুর হাজীরমোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন মারা যান।

তিনি আরো জানান, অয়ন ও শান্ত আহত হন। এদের মধ্যে অয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতের লাশ থানা হেফাজতে নেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!