বৃহস্পতিবার দুপুরে উপজেলার চানভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম (২৫), রামশ্রী গ্রামের তামান্না আক্তার (২০) ও হবিগঞ্জ শহরের উমেদনগরের ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)। তবে আহতদের নামপরিচয় জানা যায়নি।
.png)
স্থানীয়রা জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা শায়েস্তাগঞ্জ গোলচত্বর থেকে চুনারুঘাটের দিয়ে যাচ্ছিলেন। গাড়িটি চানভাঙ্গা এলাকায় পৌঁছালে একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনার পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।