ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাবার মোটরসাইকেলে তেল ভরতে গিয়ে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৮, ১৩ ডিসেম্বর ২০২৩
বাবার মোটরসাইকেলে তেল ভরতে গিয়ে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত
ফাইল ফটো

রাজধানীতে বাবার মোটরসাইকেলে জ্বালানি ভরতে পেট্রল পাম্পে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় মো. ওয়াসিফ উল্লাহ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বুধবার বিকেলে রাজধানীর শাহবাগসংলগ্ন পরীবাগ মোড়ে তিনি দুর্ঘটনার শিকার হন। ওয়াসিফ উল্লাহ ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, ওয়াসিফ উল্লাহ মা-বাবার সঙ্গে পুরান ঢাকার নাজিরাবাজারের কাজী আলাউদ্দিন রোডে থাকতেন। তার বাবার নাম সুরতউল্লাহ।

Advertisement

শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, বিকেলে ওয়াসিফ উল্লাহ তার বাবার মোটরসাইকেলে তেল নিতে পরীবাগের পেট্রল পাম্পে যাচ্ছিলেন। এক পর্যায়ে পরীবাগ মোড়ে গুলিস্তান থেকে ছেড়ে আসা শিখর পরিবহনের একটি বাস পেছন থেকে ওয়াসিফ উল্লাহর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ওয়াসিফ উল্লাহ ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। শিখর পরিবহনের বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

ওয়াসিফ উল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই আজাদ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!