ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চৌগাছায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৬, ১৩ ডিসেম্বর ২০২৩
চৌগাছায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
চৌগাছা থানা- ফাইল ফটো

যশোরের চৌগাছা উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পলুয়া মসজিদের সামনে চৌগাছা-ঝিকরগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলী গ্রামের বাসিন্দা আয়ুব আলী এবং একই ইউনিয়নের মালিগাতি গ্রামের বাসিন্দা নুর ইসলাম।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে আয়ুব আলী এবং নুর ইসলাম মোটরসাইকেলে পাশাপোল ইউনিয়নের মালিগাতি থেকে ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বাজারে যাচ্ছিলেন। পথে পলুয়া মসজিদের সামনে পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আয়ুব আলী এবং নুর ইসলাম নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

Advertisement

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!