ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৫৫, ৮ ডিসেম্বর ২০২৩
শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
শ্রীপুর থানা- ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় কামরুজ্জামান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান (৩৬) ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি একটি কারখানায় মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

শ্রীপুর থানার এসআই তানসেন জানান, শুক্রবার ছুটির দিন থাকায় বাড়িতে গিয়েছিলেন কামরুজ্জামান। দুপুরের দিকে মোটরসাইকেলে কাপাসিয়া এলাকায় নিজ কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। পথে নারায়ণপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে যান। সড়ক বৃষ্টিতে ভেজা থাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান কামরুজ্জামান। এ সময় পেছনে থাকা ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন কামরুজ্জামান। খবর পেয়ে ঘটনাস্থল লাশ উদ্ধার করে পুলিশ।

Advertisement

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম জানান, এ সড়ক দুর্ঘটনার ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হলেও এর চালক পালিয়ে গিয়েছেন। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!